ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে ট্রাক ভর্তি ফেনসিডিল উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাক থেকে ৫২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।


মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় একটি ট্রাক তল্লাশি চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। এ সময় পুলিশকে দেখে ট্রাকের ড্রাইভার ও হেলপার দৌড়ে পালিয়ে যান।


কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, কাঁচপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের একটি টিম ফেনসিডিল পাচারের গোপন সংবাদ পেয়ে কাঁচপুর এলাকায় অবস্থান নেন। এ সময় পুলিশ ঢাকাগামী একটি ট্রাককে থামার সিগন্যাল দিলে ট্রাকটি রেখেই ড্রাইভার-হেলপার দৌড়ে পালিয়ে যান।


ওসি নবীর হোসেন আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ads
ads
ads

Our Facebook Page

↑